হংকং বিমানবন্দরের টো ট্রাক থেকে পড়ে উড়োজাহাজের ধাক্কায় এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় ওই ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, এমনটি বিরল ঘটনা। তবে এটিতে ট্রাকচালকের কোন ত্রুটি আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী জর্ড়ানিয়ান নিহত ওই নাগরিক হংকংয়ে কর্মরত। তিনি টো ট্রাকের যাত্রীর আসনে বসে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ট্রাক থেকে পড়ে যাওয়ার সাথে সাথে পিছন থেকে বিমানটি আসায় তিনি খেয়াল করতে পারেননি। যার ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে।
হংকংয়ের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি গ্রাউন্ড সাপোর্ট অ্যান্ড মেইনটেন্যান্স ফার্ম চায়না এয়ারক্রাফ্ট সার্ভিসেস’র কর্মচারী ছিলেন। সন্দেহ করা হচ্ছে, কর্মীরা (গাড়িতে) কাজ করার সময় সিট বেল্ট বাঁধেননি।
পুলিশ জানিয়, ৬০ বছর বয়সী ড্রাইভারকে বিপজ্জনক এই মৃত্যুর জন্য গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তবে নিহত ব্যক্তির কোম্পানি ‘চায়না এয়ারক্রাফ্ট সার্ভিস’ তাৎক্ষণিক মত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি।










