চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হানি সিংয়ের মুখে দুঃসহ সময়ের গল্প

common common
৫:৫০ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

একটা সময় বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন ইয়ো ইয়ো হানি সিং। এরপর মানসিক অবসাদ, মাদকাসক্তির জেরে নিজের সিংহাসন হারিয়ে বসেন ‘লুঙ্গি ডান্স’ খ্যাত এই ব়্যাপার।

গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে অনেক দূরে একটা সময় রিহ্যাব সেন্টারে দিন কেটেছে হানি সিংয়ের। সম্প্রতি সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন তিনি।

গত কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে কঠিন লড়াই চালিয়েছেন এই গায়ক। বাইপোলার ডিজওর্ডারের শিকার হয়ে পড়েছিলেন হানি। এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির যে সকল তারকা তার পাশে দাঁড়ান তার অন্যতম ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত নায়িকা দীপিকা পাডুকোন।

কোন চিকিৎসকের পরামর্শ হানির জন্য সঠিক হবে সর্বদা তার খোঁজ রেখেছেন দীপিকা। এছাড়াও এই কঠিন সময়ে তার নিয়মিত খোঁজখবর নিতেন অক্ষয় কুমার, শাহরুখ খানরা। এমনটাই জানিয়েছেন হানি সিং।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক বলেন, ‘আমার কঠিন সময়ে সকলে সাহায্য করেছে আমাকে। কোন চিকিৎসকের কাছে যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেই ব্যবস্থা দীপিকাই করে দেয়। দিল্লির এক চিকিৎসকের কাছে যাই। সেই সময় আমার অবস্থা চোখে দেখার মতো ছিল না। আমার মতো দীপিকাও একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। তবে আমারটা একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল।’

হ্যাঁ, একটা সময় মানিসক অবসাদের মধ্যে দিয়ে গিয়েছেন দীপিকাও। প্রেমে ব্যর্থতার পর ক্যারিয়ারও বিসর্জন দিতে বসেছিলেন অভিনেত্রী। তবে পরে ঘুরে দাঁড়ান দীপিকা পাডুকোন। এরপর একটি স্বেচ্ছাসেবী সংস্থাও প্রতিষ্ঠা করেছেন দীপিকা। যা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে চলেছে অবিরাম।

Reneta

হানি সিং আরও জানিয়েছেন, শাহরুখ খান এবং অক্ষয় কুমারও তার নিয়মিত খোঁজ খবর নিতেন। গায়ক বলেন, ‘পাঁচ বছর আমি নিজে ফোনে কারোর সঙ্গে কথা বলিনি, তিন বছর টেলিভিশন দেখিনি। আমি কিছু দেখলে বা শুনলে বিচলিত হয়ে উঠতাম’।

নিজের ক্যারিয়ার নিয়ে মোটেই চিন্তিত নন হানি। তার কথায়, ‘আমি শ্রমিক মানুষ, কিছু না কিছু ঠিক করে নেব’।

২০১৪ সালের পর ধীরে ধীরে স্পটলাইট থেকে হারিয়ে যান হানি সিং। ওই বছর মুক্তি পেয়েছিল তার অ্যালবাম ‘দেশি কলাকার’। এরপর হাতেগোনা কয়েকটি ছবির কাজ করলেও সেভাবে দেখা মেলেনি হানির। তবে ধীরে ধীরে লাইমলাইটে ফিরছেন হানি, সদ্যই সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং অক্ষয়ের ‘সেলফি’ ছবিতে গান গেয়েছেন তিনি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকাপপস্টারবলিউডমাদকরিহ্যাবশাহরুখসিনেমাহানি সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন পঙ্কজ ত্রিপাঠী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারকে বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান

মন্ত্রী-আইআরসি বৈঠকে নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মণি সিংহের আদর্শে মানবমুক্তির আন্দোলন জোরদারের আহ্বান রুহিন হোসেন প্রিন্সের

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT