চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সস্ত্রীক কিংবদন্তী সেই অভিনেতাকে খুনের দায়ে ছেলে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী নিক রাইনারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং তাকে কোনো জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে।

জানা গেছে, রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রেন্টউডে অবস্থিত রব (৭৮)-মিশেলের (৬৮) বাড়ি থেকে ছুরিকাঘাতে নিহত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, পরে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নিক রাইনারকে গ্রেপ্তার করা হয়। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেন মা-বাবাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে ছেলের বিরুদ্ধে?

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত্যুর আগের দিনই এক পার্টিতে নাকি মা-বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল নিকের। নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী প্রশাসনকে জানিয়েছেন, তিনি ওই পারিবারিক কলহের সাক্ষী। তবে ঝগড়ার কারণ এখন তাদের জানা নেই। আপাতত হত্যা সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে নিককে।

রব রাইনার হলিউডের একাধিক জনপ্রিয় ও স্মরণীয় চলচ্চিত্রের পরিচালক হিসেবে পরিচিত। ষাটের দশকে অভিনেতা হিসেবে রুপালি জগতে ক্যারিয়ার শুরু করেন রব। তিনি ‘স্লিপলেস ইন সিয়াটেল’ এবং ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

পাশাপাশি, তিনি ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী সিনেমাগুলো পরিচালনা করে খ্যাতি অর্জন করেন।

Reneta

আশির দশকের মাঝামাঝি সময়ে পরিচালনায় নাম লেখান রব রাইনা। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’। এটি ১৯৮৪ সালে মুক্তি পায়। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো স্ট্যান্ড বাই মি (১৯৮৬), দ্য প্রিন্সেস ব্রাইড (১৯৮৭), হোয়েন হ্যারি মেট স্যালি (১৯৮৯), আ ফিউ গুড মেন (১৯৯২) প্রভৃতি।- সিএনএন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিক রাইনামিশেল সিঙ্গার রাইনারব রাইনালিড বিনোদনস্ত্রীহলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিইওএন-এর চেয়ারম্যানের সাক্ষাৎ

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT