বাংলাদেশ

ঈদযাত্রায় রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

রাজধানী ছাড়ছেন মানুষ, ঈদযাত্রায় ভিড় রেলস্টেশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলস্টেশনে হাজারো মানুষ ভিড় করে ঈদযাত্রায় ঢাকা ছাড়ছেন, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। রেলপথে ঈদযাত্রার তৃতীয় দিনে ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। তবে দূরপাল্লার পরিবহনে এখনও যাত্রীদের চাপ নেই।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদে লম্বা ছুটি থাকায় যাত্রীরা সুবিধা মতো যাচ্ছেন।

রাজধানীবাসীর একটা বড় অংশ ঈদে ট্রেনে ভ্রমন করে থাকেন। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশন ছেড়েছেন অনেকেই। কমলাপুর স্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বলেন, শিডিউল ঠিক রাখতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে ট্রেনের মতো এখনো চাপ নেই দূরপাল্লার পরিবহনে। ঈদের আগের নানা ঝক্কিঝামেলা ও যানজট এড়াতে অনেকেই আগেভাগেই ঢাকা ছাড়ছেন।

কাউন্টার সংশ্লিরা বলছেন, ৮ ও ৯ এপ্রিলের টিকিট প্রায় শেষ। তবে অন্য দিনগুলোর টিকিট এখনো পাওয়া যাচ্ছে। ঈদে যাত্রীদের নিরাপত্তায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বিষয়:ঈদ যাত্রা ঈদুল ফিতর ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…