বাংলাদেশ

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা তার প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা তার প্রশ্নের উত্তর দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের নীতির কোন পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার ১১ জুন দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াতকে সমাবেশ করতে দেওয়ায় দলটির সঙ্গে নীতির কোন পরিবর্তন হয়েছে কি-না, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াত ইসলামের সমাবেশ এটিই প্রথম নয়। তারা প্রায়ই বায়তুল মোকাররমের উত্তর গেইটে কর্মসূচি পালন করে, সমাবেশ থেকে ভাংচুরের মতো ঘটনাও ঘটায়।

‘এবার তারা মাঠে সমাবেশ করতে অনুমতি চেয়েছে কিন্তু আমরা পারমিশন দেইনি। পরে তারা আবদ্ধ স্থানে অর্থাৎ ইনডোরে মিটিং করতে চেয়েছিল। পরে মৌখিকভাবে কমিশনার মহোদয় তাদের অনুমতি দিয়েছে। তার মানে এই নয় যে, আমরা আমাদের নীতি থেকে সরে এসেছি।’

মন্ত্রী আরও বলেন, যেকোন রাজনৈতিক দল যারা অনুমোদিত নয় তারাও যেকোন সময় ইনডোরে কর্মসূচি পালন করতে পারে।

বিষয়:জামায়াতে ইসলামী স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…