বাংলাদেশ

বিএনপি নয়াপল্টনেই কেন সমাবেশ করতে চায়,খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সমাবেশের বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি নয়াপল্টনে সমাবেশের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন: ২৫ লাখ লোকের সমাগম নয়াপল্টনে কেন করবে এখন আমাদের চিন্তার বিষয়। কেন তারা সেখানে করতে চায়। সেটা আমাদের দেখার বিষয়।

বুধবার ৭ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপিকে দেশের প্রচলিত নিয়ম মেনেই সভা সমাবেশ করতে হবে। তারা ২০-২৫ লাখ মানুষের সমাগম করার কথা বলে যা ঢাকার রাস্তায় সম্ভব না। সব দলের বড় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে সরকার মানুষের জানমাল রক্ষায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া বিএনপি কেনো পল্টনে সমাবেশ করতে চায় এখন সেটিও খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন: অধিকাংশ দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। দেশের মানবাধিকার ক্ষুণ্ণ হোক এমনটা সরকারও চায় না।

বিষয়:বিএনপি সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…