বাংলাদেশ

নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা নুসরাত ফারিয়ার নামে মামলা ও গ্রেপ্তার সংক্রান্ত আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নুসরাত ফারিয়ার নামে তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে।

সোমবার (১৯ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় আসন্ন কুরবানি হাটের বিষয়ে তিনি বলেন, কুরবানি হাটের সামনে অর্থ্যাৎ রাস্তায় গরুর ট্রাক থামবে না। এবার হাটের ভিতরে গরু-ছাগল নামানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া রাস্তায় যেন কোন গরুর হাট না বসে সেদিকে খেয়াল রাখতে হবে।

গার্মেন্টস শ্রমিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গার্মেন্টস শ্রমিকদের মে মাসে বোনাস দিতে হবে। এছাড়া ৩ জুনের মধ্যে বেতনও পরিশোধ করার নির্দেশ দেন তিনি।

বিষয়:নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া গ্রেফতার স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…