চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ফায়ার সার্ভিসের সক্ষমতা উন্নয়নে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্পের প্রস্তুতি, জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য প্রতিরোধ, ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তা জোরদার, অগ্নিকাণ্ডের তদন্ত সক্ষমতা উন্নয়নসহ পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Banglabid

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতে আরও গভীর হবে। সাম্প্রতিক ভূমিকম্প প্রসঙ্গে তিনি বলেন, সরকার দুর্যোগ প্রস্তুতি, বিল্ডিং কোড বাস্তবায়ন, উন্মুক্ত স্থান বৃদ্ধি এবং ফায়ার সার্ভিসের সক্ষমতা উন্নয়নে কাজ করছে। উন্নত মানের আধুনিক উদ্ধার সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে ফ্রান্সের সহায়তা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানান।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচন–সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনে নিরাপত্তা ঝুঁকি নেই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’ রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক আহ্বান পেলে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য–গুজব মোকাবিলা সম্পর্কে উপদেষ্টা বলেন, বিভিন্ন মহল দেশে–বিদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি প্রতিরোধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। রাষ্ট্রদূত বলেন, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো সহজ, কিন্তু তা নিয়ন্ত্রণ কঠিন।

Reneta

ফ্রান্স দূতাবাসের নিরাপত্তা জোরদারের অনুরোধে উপদেষ্টা জানান, ডিপ্লোমেটিক জোনে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং সব দূতাবাসই সমান গুরুত্ব পাচ্ছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জসীম উদ্দিন খান ও ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের বাজেট নিয়ে উদ্বেগের কারণ নেই: অর্থ উপদেষ্টা

পরবর্তী

প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট আলোচনায় অংশ নিলেন স্কুলের অধ্যক্ষেরা

পরবর্তী
প্রিন্সিপাল নেটওয়ার্ক মিটে অংশ নেওয়া স্কুলের অধ্যক্ষদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট আলোচনায় অংশ নিলেন স্কুলের অধ্যক্ষেরা

ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে, মশার লার্ভা ও রক্তের নমুনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছর দু’ধরনের ভাইরাস দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT