বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তার মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

বাংলাদেশ সেনা কর্মকর্তা, সামরিক uniform পরা, পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে সেনা কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশের জন্য নেওয়া ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কক্সবাজার জেলার চকরিয়া থানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে ডাকাত সদস্য কর্তৃক গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) আজ ভোর আনুমানিক ৪:৫০টার দিকে চকরিয়ার খ্রিষ্টান মিশনারি (মেমোরিয়াল) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, বাবা ও এক বোন-সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বিষয়:তানজিম ছারোয়ার নির্জন সেনা কর্মকর্তা নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…