চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরূদ্ধ সেনা কর্মকর্তার বাবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

মোসলিম উদ্দিন আহমেদ: কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের বাসায় চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা প্রায় বাকরুদ্ধ, বার বার মুর্ছা যাচ্ছেন মা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সন্তান সেনা কর্মকর্তা নিহতের সংবাদ প্রকাশের পর তার বাসায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের বাবা সরোয়ার জাহান কন্নাজড়িত কণ্ঠে বলেন, এইরকম মৃত্যু যেন আর কারো না হয়। আর যেন কোন বাবার এভাবে আর্তনাত করতে না হয়। আমি আমার ছেলে হত্যাকারীদের দ্রুত বিচার চাই। তানজিমই আমার একমাত্র ছেলে। সেই ছিল বাড়ির একমাত্র উপার্জন করার লোক। তাই আমি আজ অসহায়। আমি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।

তানজিমের মা নাজমা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন আর বলছেন, সরকার প্রধান ও সেনা প্রধানের কাছে আমি ছেলে হত্যার বিচার চাই। যারা তার সঙ্গে ছিল। তারা কেন আমার ছেলেকে রক্ষা করতে পারলো না। তাদেরও বিচার চাই আমি। তানজিম ছিল আমার কলিজার টুকরা।

উল্লেখ্য, নিহত সেনা অফিসার তানজিমই বাবা-মায়ের একমাত্র ছেলে। তার বড় বোন আছে। তিনি ঢাকায় স্বামীসহ থাকেন। তানজিম নিহতের খবর এলাকায় জানাজানি হলে, তার বাড়িতে ভিড় করে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যেই ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাস থেকে উর্ধ্বতন সেনা কর্মকর্তারা নিহত তানজিমের পরিবারের সাথে সাক্ষাত করে সমবেদনা জানিয়েছেন।

জানা যায়, আজ ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে। আনুমানিক ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন।

Reneta

এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত ৮ জুন ২০২২ তারিখে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিম সরোয়ারসেনা কর্মকর্তা নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT