চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ের চেতনাকে ধারণ করে নবীন পুলিশদের কাজ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
১২:০৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, রাজশাহী
A A
বন্যা কবলিত এলাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্টে ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে, সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরো সমুন্নত রাখার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেইদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশনা দেন।

নবীন কর্মকর্তাদের কোন দলের আজ্ঞাবহ হয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ না করার জন্য বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নবীন কর্মকর্তাদের নিকট সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর হয়ে প্রজাতন্ত্রের নাগরিক হয়ে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আইন অনুযায়ী তাদের প্রাপ্য সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই ব্যাচের মোট ৬৬ জন প্রশিক্ষনার্থী ছিলেন যাদের অন্তত চার মাস পূর্বে সমাপনী কুচকাওয়াজে অংশ নেবার কথা ছিল। নানা জটিলতায় সেটি আটকে যায়। অবশেষে বিভিন্ন অভিযোগে এ ব্যাচের ৬ শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার অব্যাহতি পান। আজকের কুচকাওয়াজে বাকি ৫৭ জন এবং ৩৮তম বিসিএস পুলিশের ৩ জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার অংশ নিয়েছেন।

কুচকাওয়াজের শোভা বর্ধনের জন্য তাদের সাথে একাডেমীর অন্য প্রশিক্ষণার্থীরা মোট ১০ টি কনটেইনজেন্টে বিভক্ত হয়ে সমাপনী কুচকাওয়াজে যোগ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশ রাষ্ট্র সকল নাগরিকের, কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়, কোন সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোন দলের তল্পিবাহক হয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না আজকের-এই সমাপণী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলীয়ান হবেন।

ট্যাগ: জুলাইয়ের চেতনাজেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীবাংলাদেশ পুলিশ একাডেমী সারদা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি রোববার

পরবর্তী

সোমবার চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

পরবর্তী
বিএনপি প্রতিনিধিদলের চীন সফর সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেবিলে শীর্ষে থেকেও 'খুশি' নন বার্সা কোচ

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT