আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ

দুটি শিশু পবিত্র ঈদে একে অপরের হাতে উপহার দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি শিশু পবিত্র ঈদ উপলক্ষে একে অপরের হাতে উপহার দিচ্ছে, আনন্দ ও সৌজন্য প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৮ জুন) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। গত ১৮ জুন চাঁদ দেখতে পাওয়ার কারণে এই তারিখ আগে থেকেই নির্ধারিত করা ছিল।  সৌদি আরবের একদিন পর অর্থাৎ আগামীকাল ২৯ জুন বাংলাদেশে ঈদ পালন করা হবে।

গতকাল মঙ্গলবার পবিত্র মক্কা নগরীর আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজ পালিত হয়েছে। আজ সকালে মক্কা নগরী থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানিসহ হজের অন্যান্য কার্যাদি সম্পাদন করছেন।

হজের পরের দিনই পশু কোরবানির মাধ্যমে ঈদ উদযাপন হয়ে থাকে। সৌদি আরব ছাড়াও আরব আমিরাত, লিবিয়া, লেবানন, আলজেরিয়া, সিরিয়া, তুরস্ক, ইরাক, ইরান, আফগানিস্তানে ঈদ উদযাপিত হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশেও ঈদুল আযহা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

মোশাররফ হোসেন, কুয়েত:
যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কুয়েতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করে দেশটির স্হানীয় নাগরিক ও প্রবাসীরা। কুয়েতে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড খরতাপের কারণে ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় ভোর ৫.০৬ মিনিটে।

কুয়েতে ঈদুল আজহার দু’টি বড় জামাত অনুষ্ঠিত হয়। প্রথমটি দেশটির রাজধানী মসজিদ আল কাবিরি ও দ্বিতীয়টি বাংঙ্গালী অধ্যুষিত এলাকার হাসাবিয়া নামক বড় মসজিদে।

মুসল্লিরা ঈদুল ফিতর উপলক্ষে নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে বিশটি মসজিদে বাংলাদেশি খতিবরা বাংলা খুতবা পাঠ করেন। খুতবা শেষে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশীরাও নিজ নিজ সাধ্যমত দুম্বা ওগরু কোরবানি দিয়ে থাকেন।

বিষয়:ঈদুল আযহা কুয়েত পবিত্র ঈদ মধ্যপ্রাচ্য হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…