চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র আশুরা ১৭ জুলাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
- সেমি লিড, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A

দেশের আকাশে শনিবার (৬ জুলাই) ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (৮ জুলাই) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ১৭ জুলাই (বুধবার) পবিত্র আশুরা পালিত হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

তিনি জানান, পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে সভায় পর্যালোচনা করা হয়।

Banglabid

এতে দেখা যায়, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। তাই রোববার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। এর পরদিন সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই পবিত্র আশুরা (১০ মহররম) পালিত হবে।’

এ মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। এ দিন ও এর আগে বা পরে একদিন মিলে মোট দুই রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ রোজা রাখাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করতেন বলে হাদিস শরিফে বর্ণিত আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামিক ফাউন্ডেশনপবিত্র আশুরা ২০২৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিএনএ টেস্টের নমুনা দিতে শিগগির কলকাতা যাবো: ডরিন

পরবর্তী

রথযাত্রা উপলক্ষে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

পরবর্তী
শ্রীকৃষ্ণের রথযাত্রা উৎসবের মূর্তি ও রথের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রথযাত্রা উপলক্ষে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

দর্শকদের নাটকীয় দৃশ্যে প্রেমিক-প্রেমিকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিভোর্সের আগে-পরের গল্পে নাটক, দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT