চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরছে হলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

ধর্মঘট প্রত্যাহার করে টেলিভিশন ও চলচ্চিত্র চিত্রনাট্যকাররা বুধবার থেকে কাজে ফিরে যেতে সম্মত হয়েছেন। ১৪৮ দিন ধরে ধরে চলা এই ধর্মঘট মঙ্গলবার শেষ হয়েছে।

হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা ন্যায্য পারিশ্রমিক দাবিতে গত ২ মে থেকে পথে নেমে আন্দোলন করছিলেন। পরে অভিনেতাদের ইউনিয়নও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। ফলে থেমে গিয়েছিল একাধিক বিগ বাজেট ছবির কাজ। অচল হয়ে পড়েছিল হলিউড।

এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে ইউনিয়ন জানিয়েছে, রাইটার্স গিল্ড অব আমেরিকা(ডব্লিউজিএ) এমপিটিপি’র(এলায়েন্স অব মোশন পিকচার এন্ড টেলিভিশন প্রোডিউসার্স) সাথে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে। পাঁচ দিন ধরে আলোচনার পর তিন বছরের জন্য চুক্তি হয়েছে।

মঙ্গলবার চুক্তির সমর্থনে পরিচয় গোপন রেখে ভোটাভুটির কর্মসূচির পরেই ধর্মঘট তোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২ মে থেকে আন্দোলন চালাচ্ছেন ‘ডব্লিউজিএ’র প্রায় সাড়ে ১১ হাজার সদস্য। তাদের সঙ্গে যোগ দেন ‘স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ তথা ‘এসএজি–আফট্রা’র প্রায় ১ লক্ষ ৬০ হাজার সদস্য। বড় স্টুডিওগুলোর কাছ থেকে বেশি পারিশ্রমিক চেয়ে একটা চুক্তি করতে চেয়েছিলেন লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা। সেই চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই এই ধর্মঘটের ডাক দেয় ডব্লিউজিএ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনহলিউড আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT