চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিমেনশিয়ায় আক্রান্ত হলিউড তারকা ব্রুস উইলিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

অ্যাফেসিয়ায় আক্রান্ত হয়ে গেল বছর অভিনয়কে বিদায় জানিয়েছিলেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ব্রুস উইলিস। এবার জানা গেল, ‘ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়ায়’ আক্রান্ত এই অভিনেতা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উইলিসের পরিবার বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছেন।

ঘোষণায় বলা হয়, ‘২০২২ সালেই জানিয়েছিলাম, অ্যাফেসিয়ায় ভুগছেন ব্রুস। সেই সমস্যা আরও বেড়েছে। ফলে চিকিৎসকেরা নির্দিষ্ট একটি রোগ ধরতে পেরেছেন যার নাম ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া।’

Banglabid

‘ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া’ বা এফটিডি এমন এক ধরনের সমস্যা যার ধাক্কায় একাধিক অসুখ দেখা দিতে পারে। সহজ কথায়, এর ফলে মস্তিষ্কের ফ্রন্টাল ও টেমপোরাল লোব সঙ্কুচিত হতে থাকে। সাধারণত এতে মস্তিষ্কের এমন এক অংশ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আক্রান্তের আচরণ, ব্যক্তিত্ব এবং ভাষা ব্যবহারের ক্ষমতা প্রভাবিত হয়।

ব্রুসের পরিবার যে বিবৃতি দিয়েছে তাতেও সেই ভোগান্তির কথা স্পষ্ট। বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত, কথা বলায় সমস্যা ছাড়াও আরও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ব্রুসকে। গোটা বিষয়টি খুবই কষ্টকর। শুধু একটি জিনিসই নিশ্চিন্ত করছে। ওর কী হয়েছে, সেটা আমাদের কাছে স্পষ্ট।’

তবে আশঙ্কার ব্যাপার হলো, ব্রুস উইলিসের যে রোগ ধরা পড়েছে তার সে অর্থে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। পরিবারের পক্ষ থেকেও সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে এটিও স্পষ্ট যে হাল ছাড়তে রাজি নন কেউই। শুধু বর্তমান স্ত্রী এমা হেমিং উইলিস নন, ব্রুসের পাশে দাঁড়িয়েছেন তার প্রাক্তন স্ত্রী ও হলিউড তারকা ডেমি মুর।

Reneta

‘ডাই হার্ড’, ‘দ্য সিক্সথ সেন্স’, ‘আর্মাগেডন’ এবং ‘পাল্প ফিকশন’র মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন ব্রুস উইলিস। এছাড়াও ‘মুনলাইটিং’ টেলিভিশন শোতে প্রধান অভিনেতা হিসেবে অসাধারন অভিনয়ের জন্য তিনি এ্যামি পুরস্কার লাভ করেন। তিনি দুইবার এ্যামি পুরস্কার, গোল্ডেন গ্লোব ও চারবার সাটার্ন পুরস্কারের জন্য মনোনীত হন।

সূত্র: বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রুস উইলিসলিড বিনোদনহলিউড তারকা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT