চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলন মাস্ককে ‘ফ্যাসিস্ট’ ও ‘মূর্খ’ বলে যে অভিযোগ অভিনেত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৫
বিনোদন
A A

ভুয়া খবর ছড়াচ্ছেন ইলন মাস্ক! সরাসরি তার বিরুদ্ধে আঙুল তুললেন আমেরিকান অভিনেত্রী আইয়ো এডেবরি।

অভিনেত্রীর দাবি, এক্স হ্যান্ডলে ভুয়া তথ্য ছড়িয়ে তার জীবনে বড় বিপর্যয় ডেকে এনেছেন এক্স-এর মালিক মাস্ক। এমনকি তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।

জানা গেছে,  এক্স হ্যান্ডলে এক দক্ষিণপন্থী সংগঠনের পক্ষে অসমর্থিত সূত্রের খবর ভাগ করে নেওয়া হয়। সেখানে দাবি করা হয়, ‘পাইরেটস অব দি ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে নতুন করে আসতে চলেছেন অভিনেত্রী আইয়ো এডেবরি। শুধু তাই নয়, জনি ডেপের পরিবর্তে তাকে নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়। ইলন মাস্ক এই টুইটটি ভাগ করে নেন নিজের হ্যান্ডলে। অবমাননাকর মতও প্রকাশ করেন (লেখেন ‘ডিজনি সাকস’)। তার পরই বিতর্কের সূত্রপাত।

আইয়ো নিজেও মাস্কের টুইটটি ভাগ করে নেন। সরাসরি মাস্ককে ‘মূর্খ’ ‘ফ্যাসিস্ট’ বলে দাবি করেন। আইয়ো লেখেন, “এই লোকটির জন্য আমি প্রাণনাশের হুমকি পেয়েছি, বর্ণবিদ্বেষী মন্তব্য শুনেছি। একটি ছবির ভুয়া খবরের জন্য, যে ছবির কথা আমি শুনিনি পর্যন্ত। আমার কোন সন্দেহ নেই এই মানুষটি ফ্যাসিস্ট, মূর্খ। যাই হোক…” এই প্রসঙ্গে আইয়ো উল্লেখ করেছেন নাজি বাহিনীর স্লোগান ‘সে হেলিং’-এরও।

‘দ্য পাইরেটস অব দি ক্যারিবিয়ান’ সিরিজের পাঁচটি ছবি ইতিমধ্যেই দর্শকের মনোরঞ্জন করেছে। সব ক’টি ছবিতেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় দেখা গিয়েছে জনি ডেপকে। ব্যাপক জনপ্রিয় সে সব ছবি। পরবর্তীতে আরও একটি ছবি তৈরির কথা ছিল। কিন্তু জনির বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে সে ছবির কাজ এগোয়নি। ওই ফ্র্যাঞ্জাইজির প্রযোজক জেরি ব্রাকেমার এর আগেই জানিয়েছেন, ষষ্ঠ ছবিটির কথা তারা ভাবছেন। এর বাইরে আর কোন কথা তিনি জানাননি। বিশ্বস্ত সূত্রে সেই ছবির কলাকুশলীদের সম্পর্কেও কিছু জানা যায়নি।

ইলন মাস্কের বিরুদ্ধে এর আগেও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। ভারতীয় নির্বাচন এবং আমেরিকার নির্বাচনের সময় এমন অভিযোগ বহুবার উঠেছে। –হলিউড রিপোর্টার

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’আইয়ো এডেবরিআমেরিকান অভিনেত্রীইলন মাস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

মে ১৭, ২০২৬

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

মে ১৭, ২০২৬

সরকারের ৯০ দিন: নতুন কর্মসূচির প্রশংসার সঙ্গে কিছু বিষয়ে সমালোচনা

মে ১৭, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT