অন্যান্য খেলা

টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে সোনা ডাচদের

ছেলেদের হকি

হকি খেলোয়াড়রা বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, একে অপরের সাথে লড়াই করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি হকি খেলোয়াড় বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি ডানদিকে এবং অন্যটি বামদিকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে ছেলেদের হকিতে সোনার মহারণে মুখোমুখি হয় জার্মানি ও নেদারল্যান্ডস। হাড্ডাহাড্ডি লড়াই লড়াইয়ে সমতার পর টাইব্রেকারে শেষ হাসিটা হাসে নেদারল্যান্ডস। ছেলেদের হকিতে প্যারিসে ১১তম সোনার দেখা পেয়েছে দেশটি।

হকির ফাইনালে ১-১ সমতায় শেষ হয় মূল সময়। পরে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় নেদারল্যান্ডস। ব্রোঞ্জের লড়াইয়ে স্পেনকে ২-১ গোলে হারিয়ে পদক নিজের করে নেয় ভারত।

প্রথম তিনটি কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো কোনো দল। চতুর্থ কোয়ার্টারে এসে গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ৪৬ মিনিটে গোল করেন থিয়েরি ব্রিঙ্কম্যান।

চারমিনিট পরই সমতায় ফেরে জার্মানি। গোল করেন থিয়েস প্রিঞ্জ। ১-১ সমতায় শেষের পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জার্মানির নেয়া চারটি শটের তিনটি শটই জালের দেখা পেতে ব্যর্থ হয়। অন্যদিকে পাঁচটি শট নেয়া নেদারল্যান্ডস তিনটিতেই জালের দেখা পায়।

বিষয়:জার্মানি নেদারল্যান্ডস প্যারিস অলিম্পিক-২০২৪ ভারত হকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…