চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস একদিন এই দমন-পীড়নের বিচার করবে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ৩১, মে ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
তারেক রহমান বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যারা এখনো সংগ্রাম করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তাদের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে না। ইতিহাস একদিন এই দমন-পীড়নের বিচার করবে, আর সেদিন জনগণের রায়ই হবে চূড়ান্ত।

আজ ৩১ মে শনিবার ( লন্ডনের স্থানীয় সময় শুক্রবার ৩১ মে পূর্ব লন্ডনের একটি হলরুমে বাদ মাগরিব) যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন ব্যক্তি নন, তিনি গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ আমরা তার স্মরণে দোয়া করছি, সেই সঙ্গে দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া সকল বীর সন্তানদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

তারেক রহমান বলেন, মাত্র এক বছরেরও কম সময় আগে, গত জুলাই-আগস্টে স্বৈরশাসক তার ক্ষমতা ধরে রাখতে যে দমন-পীড়ন চালিয়েছে, তা বাংলাদেশে নজিরবিহীন। ওই সময় বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, অসংখ্য মানুষ আহত ও পঙ্গু হয়েছে। জাতিসংঘের হিসাব বলছে, ওই সময় ৬৩ জন শিশু নিহত হয়েছে। এটা কোনো স্বাভাবিক শাসন নয়, বরং রাষ্ট্রীয় সন্ত্রাস।

দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তারা শহীদ জিয়াউর রহমান, ৫ আগস্টের শহীদ এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদান ও মিয়ানমারের নাগরিকদের বিতাড়নে মার্কিন আদালতের অনুমতি

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিসে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশি ৭২

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT