চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসকে সমর্থন করায় ইসরায়েলে ইতিহাসের শিক্ষক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A
ব্রিটিশ শিক্ষক ইসরায়েলে গ্রেপ্তার, পেছনে ইসরায়েলি পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের হামলাকে ন্যায়সঙ্গত বলে দাবি করায় ইসরায়েলে একজন ইতিহাসের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অপপ্রচার ছড়ানোর অভিযোগে ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।

আজ (১৩ নভেম্বর) সোমবার এনডিটিভি জানিয়েছে, ইসরায়েলের পেতাহ টিকভা অঞ্চলের একটি স্কুলের ইতিহাস ও নাগরিক বিজ্ঞানের একজন শিক্ষককে ইসরায়েলে হামাসের দ্বারা পরিচালিত হামলাকে ন্যায্য বলে প্রচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

ওই শিক্ষক গত মাসে যুদ্ধ শুরু হওয়ার পর অন্যান্য শিক্ষকদের সাথে একটি মেসেজিং গ্রুপে বেশ কয়েকটি বার্তায় দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য হামাসের শক্তি অনুযায়ী সবকিছু করার স্বাধীনতা রয়েছে। তিনি বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ধর্ষণ করেনি? তারা ১৯৪৮ সাল থেকে সেখানে আছে এবং এটা পাঠ্যপুস্তকে নেই।

Banglabid

তিনি একটি পৃথক বার্তায় লিখেছেন, একটি দখলকৃত জাতিকে সংগ্রামে সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন তা করার অনুমতি দেওয়া উচিৎ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরায়েলি সেনাদের ‘শিশু হত্যাকারী’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তিনি একজন ইতিহাসের শিক্ষক যিনি বানোয়াটভাবে ইতিহাস বিকৃত করেন, আইডিএফ পাইলটদের খুনি বলেন, শত্রুর কর্মকাণ্ডকে ন্যায্যতা দেন এবং যুদ্ধের সময় শত্রুদের সাহায্য করেন। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।

ইসরায়েলি পুলিশ এখন পর্যন্ত এই অপরাধের ৪৮টি অভিযোগ রেকর্ড করেছে এবং তার যুদ্ধ সম্পর্কিত বিবৃতি নিয়ে ৩৮১টি বার্তা তদন্ত করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিনশিক্ষক গ্রেপ্তারহামাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হুমায়ূনের জন্মদিনে নেত্রকোনায় হিমু উৎসব

পরবর্তী

পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা

পরবর্তী
ছবি: জাকির সবুজ

পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা

আইসিসির ‘হল অব ফেমে’ নির্বাচিত ক্রিকেট তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির ‘হল অব ফেমে’ এডুলজি-শেবাগ-ডি সিলভা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT