কুড়িগ্রাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— তোফায়েল হোসেন (১১) ও সেবা খাতুন (৪)। তারা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইগাছী গ্রামের মো. ছকিমুদ্দির সন্তান।

স্থানীয়রা জানান, নিহতদের বড় ভাই বাড়িতে থাকা অটোরিকশা চার্জ থেকে খুলে চালাতে গিয়ে উপরে থাকা বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় অটোরিকশা। এসময় অটোরিকশায় থাকা তার ভাই-বোন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। ঘটনার সময় নিহতদের বাবা-মা বাড়িতে ছিলেন না।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল আলম সোহেল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…