চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক ভাড়া করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঘুরে ঘুরে মালামাল চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৮, জুন ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে মালামাল চুরির অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদ (২৯) নামে দুজনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।

আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও থানার বাউলবাগ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম ও তার সহযোগীরা ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ মহসীন জানান, সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরতেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করতেন। গতকাল বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তা রক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করছিলেন।

তিনি বলেন, নিরাপত্তা রক্ষীরা ধাওয়া দিয়ে সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। চুরি করা এসব মালামাল বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করতেন সাদ্দাম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিভেটেড এক্সপ্রেসওয়েগ্রেপ্তার ২তেজগাঁও থানামালামাল চুরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লেডি কিলার’ পুলিশপুত্র অর্ণব আবারও গ্রেপ্তার

পরবর্তী

আমি ভাগ্যবান, এতো সুখের জীবন পেয়েছি: জায়েদ

পরবর্তী

আমি ভাগ্যবান, এতো সুখের জীবন পেয়েছি: জায়েদ

বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ কিংবদন্তি ক্লাইভ লয়েড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT