চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যার কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন হিমেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৩
বিনোদন
A A
দুজন ব্যক্তি বন্ধুত্বপূর্ণভাবে একে অপরের কাঁধে হাত রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রিয়তমা’ নির্মাণ করেই সাড়া ফেলে দিয়েছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন। সেখানে আগে থেকেই অবস্থান করছেন ‘প্রিয়তমা’র প্রাণ ভোমড়া শাকিব খান! নির্মাতা-অভিনেতা মিলে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখলেন দর্শকপ্রিয় এই ছবিটি!

সদ্য নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে হল ভর্তি দর্শকের সাথে ‘প্রিয়তমা’ দেখেন শাকিব খান ও হিমেল আশরাফ। ছবিটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন শাকিব। এমনটাই জানালেন হিমেল। তিনি নিজেও স্মৃতিকাতর হয়ে পড়েন।

সিনেমা শেষ করে হলের মধ্যেই করা একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন হিমেল। যেখানে তার সঙ্গে ছলছল চোখে শাকিব খানকেও দেখা যায়। হিমেল ভিডিওটি শেয়ার করে লিখেন, ‘২০১৭ সালে প্রিয়তমা বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকা চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়াতে ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এর পরেও তার প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন।

Banglabid

প্রিয়তমা না করতে পারার পরেও তার ঘরের রাজকুমার ও মায়া নামের দুইটা সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন।’

সুখের দিনে অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে এদিন হিমেল আরও লিখেন, ‘শাকিব ভাইকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানায় ফেলবে। কেউ বলতেন ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই নিয়েন না। কেউ কেউ বলেছে শাকিব ভাই ভুল করতেছেন, ওতো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইর কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোন এক অদ্ভুত কারণে উনি আমার উপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজো জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবি কনফিডেন্সের সাথে বলতেন হিমেল ভাল বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসতো।’

‘আজ প্রিয়তমা দেখার শেষে তার ভেজা চোখে চোখ পরতেই আমাকে দেখে হেসে আমার কাধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বার বার বলছিলাম ভাইয়া থ্যাংক ইউ…।’- বলছিলেন স্মৃতিকাতর হিমেল।

Reneta

আজীবন শাকিবের কাছে ঋণী হয়ে থাকবেন, এমন মন্তব্য করে এদিন হিমেল বলেন,“শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়ত তার সাথে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউ ইয়র্কপ্রিয়তমালিড বিনোদনশাকিব খানসিনেমাহিমেল
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬

যাঁর জীবন নিয়ে বই, সেই রামেন্দুই বই হাতে হাজির চ্যানেল আইয়ে

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT