চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৪ ইটভাটা মালিককে ৪ লাখ টাকা করে জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৫
- সেমি লিড, আদালত, পরিবেশ
A A

অবৈধ ইটভাটা পরিচালনায় জড়িত থাকায় পার্বত্য চট্টগ্রামের ৫৪টি ইটভাটার মালিকের প্রত্যেককে চার লাখ টাকা করে জরিমানা করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করে সিনিয়র আইনজীবী মনজিল মোরেসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।

রিটের পক্ষের আইনজীবী বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধ্বংস করে লাইসেন্স ছাড়া অনেক ইটভাটা চলমান থাকার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মানবাধিকার এবং পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হাইকোর্টে একটি রিট করে। আদালত ওই রিটের শুনানি শেষে রুল জারি করে সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন।

আদালতের এই আদেশ কার্যকর করতে গেলে ইটভাটা মালিকগণ অন্য একটি রিট দায়ের করলে আদালত স্থিতাবস্থার আদেশ জারি করে রুল দেয়। পরে ইটভাটা মালিকদের রিট এইচআরপিবি পক্ষভুক্ত হয়। একপর্যায়ে আদালত রুল খারিজ করে রায় দেয়। সে রায়ের বিরুদ্ধে ইটভাটা মালিকগণ আপিল দায়ের করে। চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ ২০২৩ সালের ৪ জুন রায় প্রদান করে এবং দুই সপ্তাহের মধ্যে ইটভাটা মালিকদের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেয়। এর কয়েক মাস পর ইটভাটা মালিকগন অপর একটি রিট দায়ের করলে আদালত আবার স্থিতবস্থার আদেশ দেয়। পরে স্থিতাবস্থার আদেশ ছয় মাসের জন্য বর্ধিত করা হয়।

বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পরে এইচআরপিবির প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ এবিষয়ে আদালতকে অভিহিত করেন যে, কতিপয় ইটভাটা মালিক একই বিষয়ে বার বার রিট দায়ের করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে। এছাড়া কতিপয় ইটভাটা মালিক ইতোপূর্বে আদালতের আদেশ জালিয়াতি করেছে এবং আদালত তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।

Reneta

একপর্যায়ে গতকাল এসব বিষয় ম্যানসন করলে আজ হাইকোর্ট অবৈধ ইটভাটা পরিচালনায় জড়িত থাকার অভিযোগে পার্বত্য চট্টগ্রামের ৫৪ টি ইট ভাটা মালিকের প্রত্যেককে চার লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইট ভাটাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT