চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
৪:৫২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৫
গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: রোওয়া ফ্যাশনস লিমিটেডের শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদ ও তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে রোওয়া ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। এঘটনায় আশপাশে কয়েকটি কারখানায় ছুটি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯ টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরী বাড়ি সড়কটি অবরোধ করে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগরা এলাকার রোওয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে সকাল ৯ টা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাসদস্যরা বুঝিয়ে শ্রমিকদেরকে মড়াসড়ক থেকে উঠিয়ে নিলে দেড় ঘন্টা পরে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা বলেন, আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। আমাদের বেতন দেয়ার কথা বলেও তালবাহানা করছে। আজ শুনেছি কারখানা নাকি অন্য কারও কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের বেতন আজকেই দিতে হবে।

গাজীপুর শিল্পপুলিশের এসপি আল মামুন শিকদার বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। এ ঘটনায় আশপাশের কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ট্যাগ: গাজীপুরবকেয়া বেতনমহাসড়ক অবরোধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জোতার বলে যাওয়া কথাগুলো প্রকাশ করল লিভারপুল

পরবর্তী

বেওয়ারিশ কুকুর অপসারণে আদালতের নির্দেশনার সমালোচনায় রাহুল গান্ধী

পরবর্তী
রাহুল গান্ধী বক্তৃতা দিচ্ছেন, তিনি প্যাঁচানো চুল ও গাঢ় দাড়ি সহ একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেওয়ারিশ কুকুর অপসারণে আদালতের নির্দেশনার সমালোচনায় রাহুল গান্ধী

জাতীয় নির্বাচনের আগে মানুষ সংস্কার ও পরিবর্তন চান, আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের আগে মানুষ সংস্কার ও পরিবর্তন চান: সুজন

সর্বশেষ

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT