চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
২:৪৭ অপরাহ্ণ ২৮, জুন ২০২৩
- সেমি লিড, অর্থনীতি
A A

কোরবানির ঈদ উদযাপন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় গতকাল মঙ্গলবার (২৭ জুন) দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে সেতুটি দিয়ে। এতে একদিনে রাজস্ব আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। গতবছর ২৬ জুন পদ্মা সেতু খুলে দেয়ার পর এখন পর্যন্ত যা সর্বোচ্চ।  

এর আগে সর্বোচ্চ টোল আদায় হয়েছিলো ২০২২ সালের ৮ জুলাই। যার পরিমাণ ছিল ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আমিরুল হায়দার চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার (২৭ জুন) ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর উভয় প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা। যার মধ্যে ৮১ হাজার ৪০০ টাকা সেনা ও বিশেষ বাহিনীর ক্রেডিট টোল।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে বাড়িফেরা মানুষের চাপ ছিলো গতকাল মঙ্গলবার। এদিন সেতুর দুইপ্রান্ত হয়ে পার হয় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এর মধ্যে জাজিরা প্রান্ত হয়ে পার হয় ১৩ হাজার ২৪০টি যানবাহন, টোল আদায় হয় ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩শ টাকা। মাওয়া প্রান্ত হয়ে পার হয় ২৯ হাজার ৮৯৭টি যানবাহন যা থেকে আদায়কৃত টোলের পরিমাণ ২ কোটি ৭০ লাখ ৪শ টাকা।

আমিরুল হায়দার জানান, এরই মধ্যে পদ্মা সেতুর টোল আয়ের পরিমাণ ৮শ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আদায় হয়েছে ৮শ ৯কোটি ৭৮লাখ ৪০হাজার ২৫০টাকা।

তিনি আরও জানান, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৮টি ও জাজিরা প্রান্তে ৭টি বুথের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে টোল আদায় হচ্ছে। এছাড়া মোটরসাইকেল পারাপারের জন্য দুই পাশে দুইটি করে পৃথক চারটি লেন প্রস্তুত রাখা হয়েছে। মোটরসাইকেলের চাপ বাড়লে লেন বাড়ানো হচ্ছে। তাছাড়া একটি লেন হয়েই মোটরসাইকেল পারাপার হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টোল প্লাজাপদ্মা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬

ফিফার কাছে যে বিভ্রাট মেটাতে আবেদন ইংল্যান্ড কোচের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT