চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় বক্স অফিসে নতুন মাইলফলক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

বলিউডের বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত এই সিক্যুয়েল কেবল দর্শকদের প্রত্যাশা পূরণ করেনি, বরং প্রথম পার্টের আয়কেও ছাড়িয়ে গেছে।

মুক্তির দিন থেকেই দর্শক সমাগমে সিনেমাটি রেকর্ড গড়ছে, এবং দ্বিতীয় সপ্তাহেও ধারাবাহিক সাফল্য দেখাচ্ছে।

মুক্তির ১৩ তম দিনে বিশ্বব্যাপী ‘ধুরন্ধর ২’ আয় দাড়িয়েছে ১৪৩৫ কোটি রুপি। যার ভেতর শুধু মাত্র ভারত জুড়েই এই সিনেমা আয় করেছে ৮১২ কোটি রুপি! যেখানে ছবিটির হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ৭৬৬ কোটি এবং অন্যান্য দক্ষিণ ভারতীয় ডাব করা সংস্করণগুলো থেকে সাড়ে ৪৫ কোটি রুপি।

এদিকে ভারতের বক্স অফিসে ভারতীয় সিনেমা হিসেবে ৮০০ কোটি নেট আয়ের মাইলফলক স্পর্শকারী প্রথম বলিউড চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হলো ‘ধুরন্ধর ২’ সিনেমাটি। এর আগে ‘ধুরন্ধর’ ছবিটি ৮০০ কোটি নেট আয়ের কাছাকাছি পৌঁছেছিল কিন্তু ১০ কোটি টাকার জন্য তা অর্জন করতে পারেনি।

এর আগে ‘ধুরন্ধর ২’ ইতোমধ্যেই বিশ্বজুড়ে ‘জওয়ান’, ‘কেজিএফ ২’ এবং ‘আরআরআর’র আয়কে ছাড়িয়ে গেছে। তালিকায় পরবর্তী অবস্থানে আছে ‘পুষ্পা ২: দ্য রুল’, যা ১,৭৪২.১০ কোটি আয় করেছে। তবে আসল চ্যালেঞ্জ হচ্ছে চীনে মুক্তি পাওয়া আমির খানের ‘দঙ্গল’র ২,০৭০ কোটি রুপির বিশ্বব্যাপী আয়। প্রশ্ন এখন- ‘ধুরন্ধর ২’ কি সেই রেকর্ডও ছাড়াতে পারবে।

করাচির লিয়ারি টাউনের আন্ডারওয়ার্ল্ড এবং পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জাসকিরাত সিং রঙ্গী’ চরিত্রটি কীভাবে ‘হামজা আলি মাজানি’ নামক দুর্ধর্ষ স্পাই হয়ে উঠল, সেই গল্প দর্শকদের মুগ্ধ করেছে। রণবীর সিংয়ের পাশাপাশি আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের উপস্থিতি সিনেমাটি যেন হয়ে উঠেছে পুরো কমার্শিয়াল প্যাকেজে। এছাড়া এই সিনেমায় বিশেষ চমক হিসেবে ইয়ামি গৌতমের উপস্থিতি দর্শকদের বাড়তি পাওনা।

Reneta

রাজামৌলি থেকে শুরু করে আল্লু অর্জুন- ইন্ডাস্ট্রির সব নামি তারকারা এখন রণবীর সিং ও নির্মাতা আদিত্য ধরের প্রশংসায় পঞ্চমুখ। চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন, বর্তমান গতি বজায় থাকলে খুব দ্রুতই এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আয়ের নতুন উচ্চতা স্পর্শ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ধুরন্ধর ২'আদিত্য ধরবলিউডভারতীয় সিনেমারণবীর সিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

জুলাই ২৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT