চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইস্কুলে ভর্তি ও টিউশন ফি নীতিমালা সংক্রান্ত সভা আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ও টিউশন ফি সংক্রান্ত নীতিমালা সভা অনুষ্ঠিত হবে আজ। রোববার (৬ অক্টোবর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক নোটিশে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ) এর টিউশন ফি সংক্রান্ত নীতিমালা-২০২৪ এবং বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভতি নীতিমালা সংক্রান্ত এক সভা আগামী ৬ অক্টোবর বিকেলে ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে এ বিভাগের সম্মেলন কন্দ্রে (কক্ষ নং-১৮১৫, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবারো লটারির মাধ্যমে করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একেকটিতে একেক রকম টিউশন ফি নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষার্থীদের ওপর অনেকটা জোর করেই এই ফি চাপিয়ে দেয়া হয়। এতে চাপ পড়ে অভিভাবকদের ওপর।

এই টিউশন ফির লাগাম টানতে নীতিমালা তৈরি করে তার খসড়া পর্যালোচনা করা হয় ২০২৩ খ্রিষ্টাব্দের ৩১ আগস্ট সভায়। পরে চলতি বছরের ১২ আগস্ট এ সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়। এরপর চূড়ান্ত নীতিমালা প্রকাশের খবর জানা যায়নি।

স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা প্রযোজ্য হবে আর ভর্তি নীতিমালা প্রযোজ্য হবে বেসরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউশন ফিনীতিমালাসভাহাইস্কুলে ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT