চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা পরিষদে ইউএনও’র ক্ষমতা নিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
- সেমি লিড, আদালত
A A

‘উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তার ভূমিকায় থাকবেন না এবং কেবলমাত্র তারা সাচিবিক দায়িত্ব পালন করবেন বলে হাইকোর্টের রায় আগামী ৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদন বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এই স্থগিত আদেশ দেন। আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে গত বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। সে রায়ের পরে রিটকারি আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম সাংবাদিকদের বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকবেন না। তারা কেবলমাত্র পরিষদকে সাচিবিক দায়িত্ব পালন করবেন। তবে সাচিবিক দায়িত্ব পালন করলেও তারা উপজেলা পরিষদের জবাবদিহিতার মধ্যে থাকবে। আর চিঠিপত্রে এখন থেকে উপেজলা প্রশাসন নয়, উপজেলা পরিষদ ব্যবহার করতে হবে।’

Banglabid

উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভীন, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আহম্মেদ ও চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার ২০২০ সালে রিট করেন। সে রিটের পর রুল জারি করেন হাইকোর্ট। আজ রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনওউপজেলা পরিষদহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে ভারতীয় পাইলট, তারপরে যা হল…

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT