চুয়াডাঙ্গা

ট্রেনের বগি থেকে ২০ লাখ টাকার হিরোইন উদ্ধার

নিরাপত্তা বাহিনী অস্ত্র সহ দাঁড়িয়ে, বাংলাদেশ সীমান্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী সদস্যরা অস্ত্র সহ দাঁড়িয়ে, বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনের বগি থেকে ২০ লাখ টাকা মূল্যের ১ কেজি ভারতীয় হিরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন থেকে এই হিরোইন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞতিতে জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে ভারতীয় হিরোইন পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ৩.৫ কি.মি বাংলাদেশের ভিতরে দর্শনা রেল ষ্টেশনে দুপুর ২টার দিকে মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানে বিজিবি টহলদল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় বগির ভেতর ক্যারিয়ার- এর উপর টিয়া রংয়ের একটি শপিং ব্যাগ দেখতে পান। টহলদল ব্যাগের মালিকানা না পাওয়ায় শপিং ব্যাগটি জব্দ করেন। পরবর্তীতে জব্দকৃত ব্যাগটি খুলে তার ভিতরে থাকা দুইটি লাল রংয়ের ব্যাগের ভিতর ছোট বড় ৯ টি পলিথিনের প্যাকেট হতে ১ কেজি ভারতীয় হিরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বিষয়:বর্ডার গার্ড বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…