শিল্প সাহিত্য

নানকার বিদ্রোহের নায়ক অজয় ভট্টাচার্যকে নিয়ে বই

বইমেলায় জাতীয় সাহিত্য প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে ওবায়দুল্লাহ সাগরের লেখা এই বইটি

অজয় ভট্টাচার্য এর জীবন ও সাহিত্য নিয়ে বই, বাংলা ভাষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

নানকার বিদ্রোহের নায়ক অজয় ভট্টাচার্যকে নিয়ে বই, যা বাংলাদেশের সাহিত্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নানকার বিদ্রোহের অন্যতম রূপকার, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী আপোষহীন কমিউনিস্ট, বিপ্লবী নেতা কমরেড অজয় ভট্টাচার্য। তার জীবন ও সাহিত্যের উপর গবেষণা গ্রন্থ লিখেছেন ওবায়দুল্লাহ সাগর।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বাংলা একাডেমি নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক (অব.) ড. সৌদা আক্তার ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ এর সভাপতি শ্যামল ভৌমিক।

ওবায়দুল্লাহ সাগরের লেখা ‘নানকার বিদ্রোহের নায়ক অজয় ভট্টাচার্য: জীবন ও সাহিত্য’ একুশে বইমেলায় জাতীয় সাহিত্য প্রকাশের ৬৫, ৬৬ ও ৬৭ নম্বর স্টলে পাওয়া যাবে বলে জানান লেখক।

সিলেট অঞ্চলের একটি কৃষক আন্দোলনকে নানকার বিদ্রোহ বলা হয়। যা ১৯৪৯ সালের ১৮ আগস্ট সংগঠিত হয়। জমিদারের ভূমিদাসদের একটি প্রথাকে ‘নানকার প্রথা’ বলা হতো। বিংশ শতাব্দীর ২০-এর দশকে শুরু হওয়া এই আন্দোলন ১৯৫০ সালে জমিদার প্রথা বিলুপ্ত করার মাধ্যমে সমাপ্ত হয়। যে আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন অজয় ভট্টাচার্য।

বিষয়:কৃষক আন্দোলন সাহিত্য সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…