চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় লিঙ্গের মানুষের পাশে চিত্রনায়ক বাপ্পি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২২
বিনোদন
A A

সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে ভাবার অনেকে থাকলেও তাদের উন্নয়নে কাজ করার মানুষের সংখ্যা খুব কম। তবে এই বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই ঢাকা ওয়েস্ট ‘ফাইট ফর ইকুয়ালিটি’ নামের একটি কার্যক্রম শুরু করেছে। আর এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এই চিত্রতারকা। সম্প্রতি ‘ফাইট ফর ইকুয়ালিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন বাপ্পি চৌধুরী।

সেখানে তিনি বলেন, ‘নানা সময়ে তৃতীয় লিঙ্গের মানুষদের কষ্টের কথা শুনে তাদের জন্য কিছু করার ইচ্ছাটা মনে ছিল। কিন্তু সময়-সুযোগ হচ্ছিল না। জেসিআই ঢাকা ওয়েস্টের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেলাম। সংগঠনটির মাধ্যমে তাদের যেকোনো সমস্যায় আমি পাশে থাকার কথা দিচ্ছি।’

অনুষ্ঠানটিতে উপস্থিত হওয়া বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে কথা বলেন বাপ্পি। তাদের সুখ-দুঃখের কথা শোনেন তিনি। কাউকে বিরক্ত না করে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে তৃতীয় লিঙ্গের মানুষদের বেশকিছু পরামর্শ দেন অভিনেতা।

জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিলের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন লোকাল ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদুর রহমান, প্রজেক্ট ডিরেক্টর ইকবাল হোসেন ইকু, প্রজেক্ট লিড আশেক ফারাবি, কো-লিড নিশাদুল ইসলামসহ আরও অনেকে।

জানা যায়, প্রজেক্টটির মাধ্যমে ঢাকা শহরের গনশৌচাগারগুলোতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থাসহ আয়োজন করা হবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বাস্থ্যখাতে ডিসকাউন্টের ব্যবস্থা।

Reneta

‘ফাইট ফর ইকুয়ালিটি’ নিয়ে লোকাল প্রেসিডেন্ট আলতামিশ নাবিল বলেন, ‘সমাজের প্রতি ক্ষেত্রে একজন নারী কিংবা পুরুষের যেমন অধিকার, একজন তৃতীয় লিঙ্গের মানুষেরও ঠিক একই অধিকার। কিন্তু নানা ক্ষেত্রে তারা বঞ্চিত ও লাঞ্ছিত হচ্ছেন। লিঙ্গ বৈষম্য রুখতে এবং তাদের জন্য স্যানিটেশন ব্যবস্থা ও তাদের চিকিৎসা ব্যবস্থার নিশ্চিত করেতেই আমাদের এই উদ্যোগ।’

এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি এবং শাহবাগে ৩টি পাবলিক টয়লেট তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যবহারের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান প্রজেক্টটির ডিরেক্টর ইকবাল হোসেন ইকু। এখন থেকে এই পাবলিক টয়লেটগুলোতে নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যবহার নিশ্চিত করতে আলাদাভাবে স্টিকার দেওয়া থাকবে।

এছাড়া সেপ্টেম্বরে তাদের জন্যে মেডিক্যাল হেলথ ক্যাম্প এবং একটি মোবাইল টয়লেট উন্মোচন কারা হবে বলেও জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৃতীয় লিঙ্গনায়কবাপ্পি চৌধুরীবাপ্পীবাপ্পী চৌধুরীসিনেমাহিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেতা তপন আর নেই

এপ্রিল ২৪, ২০২৬

ছাত্রশিবির জকসুকে এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: অভিযোগ ৪ নেতার

এপ্রিল ২৪, ২০২৬

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নতুন মুখপাত্র

এপ্রিল ২৪, ২০২৬

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

এপ্রিল ২৪, ২০২৬

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT