চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১৭ আসনে হিরো আলমের মনোনয়ন বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৮, জুন ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোশ্যাল মিডিয়ায় আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার ১৮ জুন ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর একপর্যায়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এছাড়াও এই আসনে রওশনপন্থী লাঙ্গলের প্রার্থী মামুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জাতীয় পার্টির দুই প্রার্থী থাকায় তাদের মধ্যে একজনকে বৈধ ঘোষণা করে ইসি। সেই হিসাবে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির প্রার্থী আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এখানে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল আজ ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৫ জুন।

চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়ায় এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-১৭ আসন উপনির্বাচনহিরো আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT