চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আরাফাতের বিচার চান হিরো আলম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২৪
বিনোদন
A A
হিরো আলম ও তার মা, বিচার চেয়ে মুখ ভার করে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে যাওয়া আসন ‘জোর করে ছিনিয়ে নেয়া’র অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন ইউটিউবার হিরো আলম। তাকে পেলে ‘গণধোলাই’ দেয়ার কথাও জানান আলম।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী আরাফাত। তার কাছে পরাজিত হন আলম। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। আলমের দাবী, আরাফাতের নির্দেশেই তার ওপর হামলা করা হয়েছিলো।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী ও নেতা আটক হয়েছেন। বেশীর ভাগ নেতাই আত্মগোপনে। আরাফাতও ব্যতিক্রম নন। আর এই সময়ে নিজের উপর হওয়া অন্যায় নিয়ে মুখ খুললেন হিরো আলম।

Banglabid

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনে যে নির্বাচন হয়, সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করি। আরাফাত যখন দেখেছে আমি জয়লাভ করছি, তখন ভোটে জিততে না পারায় সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ভীষণ মারধর করে আমার ভোটের ফলাফল ছিনিয়ে নেয়। সে আমাকে খুন করার চেষ্টা করে।

এ সময় হিরো আলম দেশবাসীর উদ্দেশে বলেন, আমার ওপর কীরকম নির্যাতন হয়েছে, তা আপনারা সবাই দেখেছেন। তাই প্রিয় দেশবাসী, আরাফাত রহমানকে যেখানেই পাবেন না কেন, তাকে ধরে গণধোলাই দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন। এবং আমাকেও জানাবেন তাকে পেলে; আমিও তাকে গণধোলাই দেব।

আরাফাতের বিরুদ্ধে হত্যামামলা করবেন জানিয়ে তিনি বলেন, সে আমাকে যে খুন করতে চেয়েছিল। এজন্য যেদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করবে, সেইদিনই আমি তার বিরুদ্ধে হত্যামামলা দেব। এবং সে আমার যে আসনটা ছিনিয়ে নিয়েছে, তার বিচার চাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআরাফাতইউটিউবারতথ্য প্রতিমন্ত্রীনৌকালিড বিনোদনশেখ হাসিনাহিরো আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT