ক্রিকেট

জেমিসনকে উড়িয়ে আনছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেটাররা জেমিসনকে উড়িয়ে আনছে, মাঠে উল্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড ক্রিকেটাররা জেমিসনকে উড়িয়ে আনছে, মাঠে উল্লাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ডানহাতি পেসার ম্যাট হেনরি হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। দলের গুরুত্বপূর্ণ সদস্য, ৩১ বর্ষী পেসারের বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে কিনা জানা যাবে বৃহস্পতিবার বিকেলে। শঙ্কার মধ্যে আরেক ডানহাতি পেসার, ২৮ বর্ষী কাইল জেমিসনকে ভারতে উড়িয়ে আনছে দলটি।

আরেক পেসার লোকি ফার্গুসন গোড়ালির চোটে ভুগছেন। শনিবার বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। আপাতত দলে হেনরি বা ফার্গুসনের বিকল্প হিসেবে যুক্ত হওয়ার অপেক্ষায় থাকবেন জেমিসন। আগে টিম সাউদির সম্ভাব্য বিকল্প হিসেবে দলের সাথে ছিলেন তিনি।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘হেনরির চোটের তীব্রতা অনুযায়ী পাকিস্তান ম্যাচের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে পারি না। গত দুই বিশ্বকাপে হেনরি আমাদের জন্য বিশ্বমানের পারফর্ম করেছিল। সুতরাং, যা-ই হোক, তার স্ক্যানের ফলাফল ভালো আসুক।’

‘কথা বলে আমরা যতদূর জেনেছি জেমিসন পথেই আছে এবং দলে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি। শনিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে পারবে এমন মানসিকতা নিয়ে শুক্রবার আমাদের সাথে সে অনুশীলন করবে।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ জেমিসন নিউজিল্যান্ড পাকিস্তান ফার্গুসন বেঙ্গালুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…