বাংলাদেশ

বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের বিক্ষোভ

বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের বিক্ষোভের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভকারীরা বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

আজ ২৯ নভেম্বর শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করছেন তারা।

এর আগে গতকাল বৃহস্পতিবার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক বৈঠকে এই সমাবেশের সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন।

বিষয়:বায়তুল মোকাররম হেফাজতে ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…