চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ মে রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ

তাফহিমুল ইসলাম সুজনতাফহিমুল ইসলাম সুজন
১০:৪১ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

শাপলা চত্বরে গণহত্যা, মোদীবিরোধী আন্দোলন ও চব্বিশের গণহত্যার বিচারের দাবিতে আগামী ৩ মে রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার ২৮ মার্চ কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।

তিনি জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, ২০২১ সালে মোদীবিরোধী আন্দোলন ও চব্বিশের ছাত্রজনতার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণহত্যার বিচার এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

লক্ষাধিক মানুষের উপস্থিতির জন্য প্রতিটির জেলার নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হবে। এছাড়া সমাবেশের স্থান সম্পর্কে সভায় প্রাথমিক আলোচনা হলে চূরান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের উপর বলে জানান মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।

তিনি আরও বলেন, কোরবানী ঈদের পরে হেফাজতে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আগামী জুন মাসে সকল জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় কনভেনশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থসম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহাসমাবেশহেফাজতে ইসলাম বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বসেরা তারকারা, কারা থাকছেন?

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরি হামলার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ

জুন ১০, ২০২৬

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT