বিনোদন

বানসালির ‘হীরামান্ডি’র জমকালো ফার্স্ট লুক!

বাংলাদেশি নারীর ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত, ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরিহিত নারীর ছবি, যা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমায় নির্মাতা সঞ্জয়লীলা বানসালির জুড়ি মেলা ভার। বড় পর্দায় তিনি তুলে এনেছেন ভারতীয় ইতিহাসের বহু আকর্ষণীয় গল্প-ঘটনা। তবে এবার প্রেক্ষাগৃহে নয়, ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ নিয়ে আসছেন তিনি। প্রকাশ্যে এল ‘হীরামান্ডি’র ফার্স্ট লুক।

বৃহস্পতিবার নির্মাতা ও শিল্পীরা সামাজিক মাধ্যমে ‘হীরামান্ডি’র ফার্স্ট লুক প্রকাশ করেছেন। ড্রামাটিক সেই ফার্স্টলুকে দেখা গেছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা সহ অন্যদের। নেটফ্লিক্সের প্রতীক্ষিত এই সিরিজের ফার্স্ট লুকে ছিল বানসালির সিনেমার আইকনিক নাচের দৃশ্যও।

এই সিরিজে মনীষা কৈরালা ও সোনাক্ষী সিনহা ছাড়াও অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা এবং সানজিদা শেখ।

‘হীরামান্ডি’র প্রেক্ষাপট ভারত স্বাধীনের আগের হীরা মান্ডি জেলার জাঁকজমকপূর্ণ ইতিহাস-সংস্কৃতির উপাখ্যান। যেখানে থাকছে প্রেম, প্রতারণা, উত্তরাধিকার ও রাজনীতি সবই।

ওয়েব সিরিজটি কবে আসছে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। ফার্স্টলুকের শেষে লিখে দেয়া হয়েছে ‘কামিং সুন।’ বোঝাই যাচ্ছে, ভক্তদের জন্য দারুণ চমক নিয়েই আসছেন বানসালি।

বিষয়:মনীষা কৈরালা সঞ্জয়লীলা বানসালি সোনাক্ষী হীরামান্ডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…