চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের লড়াইয়ে হেরে গেছেন যেসব হেভিওয়েট প্রার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের জোট শরীক দলের বড় নেতা থেকে শুরু করে প্রভাবশালী মন্ত্রীদের অনেকে এবারের সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন। তাদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম), আওয়ামী লীগের আবদুস সোবাহান গোলাপ, অসীম কুমার উকিল, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, শামীম হক, মমতাজ বেগম, মাহিয়া মাহিসহ কয়েকজন।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল): এই আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে। অনুপম শাহজাহান ৯৬ হাজার ৪০১ ভোট পেয়েছেন। নিকটতম প্রার্থী কাদের সিদ্দিকী গামছা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট।

পিরোজপুর-২: এই আসন থেকে ৭০,৩৩৩ ভোট পেয়ে হেরে গেলেন আওয়ামী লীগের প্রার্থী জেপির আনোয়ার হোসেন মঞ্জু। সেখানে ৯৯,৭২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত জয়ী হয়েছেন স্বতন্ত্র মোঃ মহিউদ্দিন মহারাজ। আনোয়ার হোসেন ৭০,৩৩৩ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা): এই আসনে হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট। আর ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।

রাজশাহী-২ আসনে হেরে গেছেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি প্রার্থী ফজলে হোসেন বাদশা। স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার কাছে তিনি ২৩,৭১৮ ভোটের ব্যবধানে পরাজিত হন। স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকে ৫৬,১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২,৪২৩ ভোট।

Reneta

রংপুর-১ (গঙ্গাচড়া): আসনে হেরে গেলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মসিউর রহমান রাঙ্গাঁ। তাকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (কেটলী প্রতীক) এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবলু।

মাদারীপুর-৩: এই আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুস সোবহান মিয়া (গোলাপ) পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া): আসনে জয় পেয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। তিনি ভোট পেয়েছেন ৭৬ হাজার ৮০৩টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী অসীম কুমার উকিল পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।

গাজীপুর-৫: এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে হারিয়ে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আখতারউজ্জামান।প্রাপ্ত ভোট অনুযায়ী, ট্রাক প্রতীকের আখতারউজ্জামান পেয়েছেন ৬১ হাজার ৬৯৭ ভোট। অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি পেয়েছেন ৫০ হাজার ৬৯৬ ভোট।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট): এই আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট।

মুন্সিগঞ্জ–৩: আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল কাঁচি প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস পান ৮২ হাজার ৮৩৩ ভোট। কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল আসনটির গত দুবারের সংসদ সদস্য।

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান): এই আসন হতে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব কুলা প্রতীকের মাহী বি চৌধুরী পরাজিত হয়েছেন। তিনি নিজ দলীয় প্রতীক কুলা মার্কা নিয়ে নির্বাচন করে নৌকা প্রতীকে মহিউদ্দিন আহমেদের কাছে বিপুল ভোটে পরাজিত হন। মোট ১৭০টি ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ এক লাখ দুই হাজার ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ): এই আসনে বিশাল ভোটের ব্যবধানে হেরেছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে হেরেছেন তিনি। নৌকা প্রতীকে ৫০ হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৬০৪ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন শমসের মবিন চৌধুরী। তিনি সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৫৮ ভোট।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): এই আসনের ৫৫ কেন্দ্রে ৬৫ হাজার ৩৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ১৬ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার এক হাজার ৭৯১ ভোট পেয়েছেন।

ঢাকা-১: এই আসনে লাঙ্গল প্রতীকের সালমা ইসলাম হেরে গেছেন নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমানের কাছে। ১ লাখ ৫০ হাজার ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সালমান এফ রহমান, সালমা ইসলাম পেয়েছেন ৩৪৯৩০ ভোট।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ): এই  আসনে পুরোনো ও অভিজ্ঞ জাতীয় পার্টির প্রার্থী দুইবারের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে হারিয়ে জয়ের মুখ দেখেছেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লা নাহিদ নিগার। বেসরকারি ফলাফলে ঢেঁকি প্রতীকে নাহিদ নিগার পেয়েছেন ৬৬ হাজার ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া): এই আসনে ২০ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি এডভোকেট মো. সোহরাব উদ্দিন (ঈগল)। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ (নৌকা) পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট। অন্যদিকে এ আসনের অপর স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান রঞ্জন পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট।

মানিকগঞ্জ-২: এই আসনে মোট ১৯৩টি ভোট কেন্দ্রে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর ট্রাক মার্কা পেয়েছে ৮৪ হাজার ৫২৫ ভোট এবং নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন ৭৮ হাজার ২৬৯ ভোট।

রাজশাহী-১: আসন থেকে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। আর চিত্রনায়িকা মাহিয়া মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনহেভিওয়েট প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় ঘণ্টার ব্যবধানে দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম

মার্চ ২৮, ২০২৬

জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার, কী হয়েছিলো?

মার্চ ২৮, ২০২৬

দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

মার্চ ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদের ‘সাউন্ড সিস্টেম বিভ্রাট’ তদন্তে কমিটি গঠন

মার্চ ২৮, ২০২৬

ভালো বাসা থেকে ভালোবাসা: হাফিজের জবানিতে দিলারার সঙ্গে বিয়ে পর্ব

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT