চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ভারী বর্ষণে আবারও পাহাড় ধস, ১ জনের মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:০৭ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের মহেশখালীতে ভারী বর্ষণে পাহাড় ধসে আব্দুস শুক্কুর (৬০) নামের একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় তার মেয়ে মোস্তফা খানম (২০) আহত হন।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকায় এই ঘটনা ঘটেছে জানিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, প্রবল বর্ষণের সময় পাহাড় ভেঙে মাটি এসে বাড়ি ভেতর চাপা পড়েন বাবা ও মেয়ে। এতে ঘটনাস্থলে বাবা আব্দুস শুক্কুর নিহত হন।

কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের গণি জানান, ভোর থেকে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় ২০টি বিদ্যুতের খুঁটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পুনঃস্থাপনে কাজ করছে বিদ্যুতের কর্মীরা। এতে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে লঘুচাপে প্রভাবে তিন দিন ধরে কক্সবাজারে ভারী বৃষ্টি অব্যাহত আছে। সেই সাথে সাগর উপকূল উত্তাল রয়েছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় পাহাড়ধসের ঝুঁকিতে আছেন লাখো মানুষ। স্থানীয় প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে আসতে নির্দেশনা দিয়ে প্রচারণা চালাচ্ছে।

শনিবার রাত থেকে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে অর্ধশতাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধসভারী বর্ষণমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা-সাংবাদিকও

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT