পরিবেশ

ঈদের আগে তিন দিন কেমন থাকবে আবহাওয়া?

বৃষ্টির কারণে সড়ক পানিতে ডুবে গেছে, গাছের ছায়া পড়ে রাস্তার উপর।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া রাস্তার ছবি, যেখানে গাছের ছায়া পড়ে এবং জল জমে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে টানা তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবের কারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং অতি ভারী (৮৯ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।

অন্য এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বিষয়:পূর্বাভাস বৃষ্টি ভারী বৃষ্টিপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…