চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লুটো গ্রহের গায়ে অদ্ভুত ‘হৃদয়’ আকৃতির চিহ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
প্লুটো গ্রহের গায়ে অদ্ভুত হৃদয় আকৃতির চিহ্ন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বামন গ্রহ নামে পরিচিত প্লুটোর উপরিভাগে সম্প্রতি হৃদয় আকৃতির হিমবাহ ক্যাপচার করেছে নাসার নিউ হরাইজনস মহাকাশযান।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা গতকাল রোববার ইনস্টাগ্রামে তাদের নিউ হরাইজনস মহাকাশযান থেকে নেওয়া একটি ছবি শেয়ার করেছে।

Banglabid

ছবিটিতে প্লুটোর পৃষ্ঠদেশে একটি হৃদয় আকৃতির হিমবাহ দেখা যায়। হৃদয় আকৃতির অঞ্চলটিকে ‘টম্বো রিজিও’ বলা হচ্ছে। এটি নাইট্রোজেন এবং মিথেন দিয়ে তৈরি একটি অঞ্চল।

ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘অনুপস্থিতি হৃদয়কে অনুরাগী করে তোলে। আমাদের নিউ হরাইজনস মহাকাশযান এই হৃদয় আকৃতির হিমবাহকে ক্যাপচার করেছে। এটি প্লুটোর পৃষ্ঠে অবস্থিত। যেখানে পাহাড়, ক্লিফ, উপত্যকা, গর্ত এবং সমতল ভূমি রয়েছে, যা মিথেন এবং নাইট্রোজেন বরফ দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে।’

দীর্ঘদিন ধরেই প্লুটো সৌরজগতের নবম গ্রহ হিসেবে বিবেচিত হয়ে আসছিল, তবে ২০০৬ সালে একে গ্রহের তালিকা থেকে বাদ দেয়া হয়। একই সালে গ্রহটিকে বামন গ্রহ হিসেবে পুনরায় তালিকাভুক্ত করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন  প্লুটোর মর্যাদা গ্রহ থেকে বামন গ্রহে নামিয়ে এনেছে। কারণ এটি একটি পূর্ণ আকারের গ্রহকে সংজ্ঞায়িত করার জন্য প্রয়োজনীয় মানদণ্ডগুলো পূরণ করেনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসাপ্লুটো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অমিত শাহ’র মনিপুর সফরকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ নিহত ৫

পরবর্তী

হঠাৎ করে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার দাবি

পরবর্তী
অজ্ঞাত নারীর মুখের ছবি, মুখের চোখ ঢেকে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ করে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার দাবি

নিপুণ হাইকোর্টে মাথায় ব্যান্ডেজ নিয়ে আগাম জামিনের জন্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথায় ব্যান্ডেজ নিয়ে হাইকোর্টে এসে আগাম জামিন পেলেন নিপুণ

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT