চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের বলয়ে আজ প্রবেশ করছে নাসার মহাকাশযান ‘ওরিয়ন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

চাঁদের বলয়ে আজ প্রবেশ করতে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস-টু মিশনের মহাকাশযান ‘ওরিয়ন’। তবে এই মিশনে চাঁদে অবতরণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করে প্রদক্ষিণ শুরু করবে মহাকাশযানটি। এই ‘ফ্লাইবাই’ বা প্রদক্ষিণ পর্বটি ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলবে এবং শেষ হবে মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে।

এরই মধ্যে চাঁদের পথে অধিকাংশ দূরত্ব অতিক্রম করেছে ওরিয়ন। মহাকাশযানে থাকা নভোচারীরা জানিয়েছেন, তারা এক বিরল দৃশ্য প্রত্যক্ষ করছেন; যেখানে চাঁদ ক্রমশ বড় হয়ে উঠছে, আর পৃথিবীকে দেখা যাচ্ছে ক্ষুদ্র একটি গোলকের মতো।

তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারীকে নিয়ে মহাকাশযানটি বাংলাদেশ সময় বুধবার ভোরে যাত্রা শুরু করে। প্রায় ১০ দিনের এই মিশন শেষে পৃথিবীতে ফিরে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে ওরিয়ন। পুনঃপ্রবেশের সময় প্রায় ৩ হাজার ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সহ্য করতে হবে মহাকাশযানটিকে।

এই অভিযানের একটি বড় অংশ চাঁদের অদৃশ্য বা বিপরীত পাশে হওয়ায় নির্দিষ্ট সময়ের জন্য মহাকাশযানটির সঙ্গে পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওরিয়নচাঁদনাসামহাকাশযান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই: ডা. শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT