চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন শুনানি ১১ সেপ্টেম্বর

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:০৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত
A A
কার্নিশে ঝুলে থাকা ছাত্রের ছবি, গুলির মামলার শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি ও একই এলাকায় অন্য দু‘জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১১ সেপ্টেম্বর।

সেই সাথে এই মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ আসামীর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও আসামী পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসিকিউসনের আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিম সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

Banglabid

আজ ট্রাইবুনালে প্রসিকিউসন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এই মামলার অভিযুক্ত আসামীরে হলেন- ডিএমপির খিলগাঁও জোনের সাবেক সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার ও রামপুরা থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) তুরিকুল ইসলাম ভূইয়া। এই আসামীদের মধ্যে গত ২৬ জানুয়ারি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে ডিএমপি পুলিশ। পরে ২৮ জানুয়ারি তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে, বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই আমির হোসেন জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। আমিরের ভাষ্য, বাসার কাছে তখন পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে যান তিনি। এসময় পুলিশ গুলি করা শুরু করে। এসময় আমির হোসেন দৌড়ে নির্মাণাধীন একটি ভবনের চারতলায় গিয়ে আশ্রয় নেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটির চারতলায় উঠে যায়। সেখানে আমির হোসেনকে পেয়ে পুলিশ সদস্যরা তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাফ দিতে বলেন। একজন পুলিশ সদস্য তাকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন। একপর্যায়ে ভয়ে আমির হোসেন লাফ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ধরে ঝুলে থাকেন। তখন তৃতীয় তলা থেকে একজন পুলিশ সদস্য আমির হোসেনকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন। গুলিগুলো আমিরের দুই পায়ে লাগে। একপর্যায়ে পুলিশ চলে গেলে আমির হোসেন ঝাঁপ দিয়ে কোনোরকমে তৃতীয় তলায় পড়েন। তখন তার দুই পা দিয়ে রক্ত ঝরছিল। প্রায় তিন ঘণ্টা পর একজন শিক্ষার্থী ও দুজন চিকিৎসক আমির হোসেনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এবং পরবর্তীতে সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নির্মম এই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির হোসেন। এছাড়া রামপুরায় ওই একই দিন  ঘটনাস্থলের সামনে আরও দুজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্নিশে ঝুলে থাকা ছাত্রগুলির মামলাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশুনানি ১১ সেপ্টেম্বর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT