বিনোদন

বাজারে শিল্পী হাবিব ওয়াহিদের নামে হেডফোন!

শিল্পী হাবিব ওয়াহিদের নামে হেডফোনের ছবি, নতুন প্রযুক্তি পণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী হাবিব ওয়াহিদের নামে বাজারে হেডফোনের ছবি, আধুনিক ডিজাইন ও প্রযুক্তি সহ. Channel i News – চ্যানেল আই নিউজ

কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের নিজের নামে বাজারে এলো হেডফোন! নতুন এই এয়ারবাডসের নাম ‌’এইচ ডব্লিউ – ১৫’ বাই হাবিব ওয়াহিদ। কাইনেটিক মার্চ লিমিটেড ও হাবিবের মেলবন্ধনের মাধ্যমে হেডফোন আনার ব্যতিক্রম কাজটি করেছে।

নতুন এই মিউজিক্যাল পণ্য নিয়ে উচ্ছ্বসিত হয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘প্রায় দুই যুগ ধরে সংগীত করে যাচ্ছি। যদিও সংগীত আমার পেশা, তবে এতদিন ধরে একাগ্রতার সাথে এটা করে যাওয়ার পিছনে আবেগটাই বেশি কাজ করেছে। এই দীর্ঘ সময়ে অনেকেই অনেক রকমের প্রস্তাব দিয়েছিল আমাকে। আমার প্রিয় কিছু জিনিস আমার ভক্তদের কাছে পৌঁছে দিতে। কখনোই তেমন কিছু করা হয়ে ওঠেনি। কিন্তু এইবার কেন জানি এই কাইনেটিক মার্চ আইডিয়া টা দারুণ লাগলো।’

তিনি বলেন, আমি তো মনে প্রাণে শরীরে সংগীতেরই মানুষ, তাই এর থেকে ভালো শুরু আর কি হতে পারে? আমি আশা করি এই হেডফোন গুলো দিয়ে আমার ভক্তরা তাদের পছন্দের গানগুলো আরো বেশি ভালো ভাবে উপভোগ করতে পারবেন।

কাইনেটিক মার্চ লিমিটেডের পরিচালক জামশেদ চৌধুরী বলেন, প্রায় ৬০ টি নমুনা প্রডাক্ট থেকে ১ টি প্রডাক্ট ফাইনাল করেছি এবং সেটা হাবিব ভাই নিজে শুনে পরীক্ষা করে অনুমতি দিয়েছেন। আমরা একটু ব্যতিক্রমী ভাবে এই প্রডাক্টটি বাজারে ছেড়েছি। হাবিব ভাই যেহেতু মিউজিকের মানুষ তাই মিউজিক রিলেটেড কিছু দিয়েই তার ভক্তদের আরও কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছি। তাই তার নামেই ‌’এইচ ডব্লিউ – ১৫’ বাই হাবিব ওয়াহিদ নামকরণ করেছি।

তিনি বলেন, অনলঅইন শপ দারাজ থেকে যে কেউ দেশের যে কোন প্রান্ত থেকে সহজেই কিনতে পারবেন এই হেডফোনটি। পাশাপাশি সুপারশপ স্বপ্ন এর ঢাকা এবং চট্টগ্রামের আউটলেটে পাওয়া যাবে এটি।

কাইনেটিক মিউজিক  গেল সপ্তাহে হাবিব ওয়াহিদ এবং মুজার কণ্ঠে ‘বেনী খুলে’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছে। গানটি লিখেছেন ফৌজিয়া সুলতানা ও মুজা। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির, রাসেল আলী ও মুজা। এই গানটি শ্রোতাদের জন্য নিবেদন করেছে ‘এইচ ডব্লিউ – ১৫’ বাই হাবিব ওয়াহিদ।

বিষয়:গান সংগীত সিনেমা হাবিব ওয়াহিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…