প্রবাস সংবাদ

কুয়েতে ঘনকুয়াশায় জনজীবনে ভোগান্তি

কুয়েতের আকাশে ঘন কুয়াশা, শহর দৃশ্য ঢাকা, জনজীবনে ভোগান্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের আকাশে ঘন কুয়াশা ছেয়ে গেছে, শহরের উচ্চ ভবনগুলো কুয়াশার মধ্যে ঢাকা পড়েছে, জনজীবনে প্রভাব পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মোশারফ: কুয়েতে ঘনকুয়াশায় জনজীবন ভোগান্তিতে পড়েছে। রোববার (১০ ডিসেম্বর) থেকে ভোগান্তি বাড়ছে স্থানীয় নাগরিকদের।

ঘনকুয়াশায় দেশটির রাজধানীসহ প্রতিটি আবাসিক এলাকা কুয়াশায় অদৃশ্য হয়ে যায়। রাস্তা পারাপারে ভোগান্তি বাড়ার সাথে সাথে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সারা কুয়েত। বড় বড় টাওয়ার ও ভবন দৃশ্যহীন হয়ে পড়ে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘনকুয়াশা সোমবার পর্যন্ত চলমান থাকবে। কুয়েতের স্থানীয় নাগরিক, প্রবাসী ও মরুভূমি অঞ্চলের সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

কুয়েতের আবহাওয়াবিদ ইসা রমজান স্থানীয় গণমাধ্যমকে জানান, শীত ধীরে ধীরে ঘনিয়ে আসছে। কুয়েতের ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহের মাস হবে ডিসেম্বর মাস। পারস্য, উপসাগরের উত্তরে অবস্থানের ফলে দেশটিতে শীতকাল খুবই শীতল থাকে। ইরাক ও ইরান থেকে পারস্য উপসাগর হয়ে কুয়েতে শীতল হাওয়া ও শৈত্যপ্রবাহ বাড়তে থাকে। দেশটিতে তাপমাত্রা কখনো কখনো শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

দেশটিতে চলতি মাসে কয়েক দিন হালকা থেকে মাঝারি উত্তর পশ্চিমাঞ্চলীয় শীতল হাওয়া অব্যাহত থাকবে বলে জানায়।

দেশটিতে ঘনকুয়াশা অনুভব করা যাচ্ছে। কিছু এলাকায় দৃশ্যমানতা এক হাজার মিটারেরও কম দেখা যাবে।

বিষয়:জনজীবনে ভোগান্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…