বাংলাদেশ

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

হাজারীবাগে ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজারীবাগে ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রায় পৌনে তিন ঘণ্টা পর রাজধানীর হাজারীবাগ বাজারের ফিনিক্স লেদারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তাদের ১১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে আগুন লাগে। এরপর তা নিয়ন্ত্রণে আসে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে।

তবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, সাততলা ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে মোট ১২টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, গুদামঘরে এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব সদস্যরা।

 

বিষয়:ফায়ার সার্ভিস বিজিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…