চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
বিনোদন
A A

দেশজুড়ে বাংলা সিনেমার জয়জয়কার। বিশেষ করে ২৯ জুলাই মুক্তি পাওয়া মেজবাউর রহমানের ‘হাওয়া’ নিয়ে মানুষের উচ্ছ্বাস দেখার মতো। প্রথম সপ্তাহে প্রায় সবগুলো মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে হাউজফুল প্রদর্শনীর পরও দর্শক চাহিদা তুঙ্গে। অগ্রিম টিকেট চেয়েও পাচ্ছে না সিনেপ্রেমী দর্শক।

দর্শক চাহিদা থাকায় রাজধানীর বাইরের হল মালিকরাও ‘হাওয়া’ নিয়ে বেশ আগ্রহী। তারই প্রেক্ষিতে দ্বিতীয় সপ্তাহে ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে প্রায় দ্বিগুণ প্রেক্ষাগৃহে!

প্রথম সপ্তাহে ‘হাওয়া’ মুক্তি পায় ২৩টি প্রেক্ষাগৃহে, দর্শক চাপে শুক্রবার (৫ আগস্ট) থেকে ছবিটি দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত করেছে। এমনটাই জানানো হয়েছে হাওয়ার অফিশিয়াল পেজ থেকে। এছাড়াও শুধু স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় দিনে ২৬টি শো রয়েছে। যা নিকট অতীতে বাংলা ছবির ক্ষেত্রে বিরল দৃশ্য!

Banglabid

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

যে সকল হলে ছবিটি চলবে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঞ্চল চৌধুরীনাজিফা তুষিনাসির উদ্দিন খানবাবলু বোসমাহমুদ হাসানরিজভী রিজুলিড বিনোদনশরীফুল ইসলাম রাজসিনেমাসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছে বিশ্ব, দেখা যাবে যেভাবে

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ গ্রেপ্তার ১

আগস্ট ১২, ২০২৬

সন্তানদের নিয়ে অনেকটা নীরবেই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সাথে বিয়ে সারলেন রোনালদো

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT