হাতিরঝিল কুটুম ক্যাফের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার জলাবদ্ধতা ও অগ্নিকাণ্ডের ছবি, যেখানে ধোঁয়া উড়ছে এবং যানবাহনের ট্রাফিক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর হাতিরঝিল ঝিল কুটুম ক্যাফেতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার ১৪ জুন বিকেল ৬টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হলেও দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগে বিকেল ৫ টা ৪০ মিনিটে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন: বর্তমানে ঘটনাস্থলে ডাম্পিংয়ের কাজ করা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






