ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট কোচ হাথুরুসিংহে ও ক্রিকেটার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে ও একজন ক্রিকেটার আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ম্যাচে নামবে চণ্ডিকা হাথুরুসিংহের দল। ম্যাচের আগে ব্যক্তিগত কাজে ছুটি নিয়েছেন বাংলাদেশ দলের লঙ্কান কোচ। হাথুরুর জায়গায় টাইগারদের সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার সংবাদ বিবৃতিতে জানিয়েছে, ‘আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে হতে চলা দ্বিতীয় টেস্টে উপস্থিত থাকবেন না বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। প্রধান কোচ ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সফর করবেন, যে কারণে জরুরি ভিত্তিতে তিনি দল ছাড়ছেন।’

হাথুরুসিংহে ঠিক কী কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন তা না জানালেও তার গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিসিবি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের ভেন্যু সিলেট থেকে বাংলাদেশ দল চট্টগ্রাম গেছে বুধবার। চট্টগ্রাম টেস্ট দিয়ে দলে ফেরা সাকিব আল হাসান ও হাসান মাহমুদ বৃহস্পতিবার সকালে যোগ দেবেন দলের সঙ্গে।

বিষয়:চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টিম টাইগার্স বাংলাদেশ হাথুরুসিংহে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…