জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক বলেছেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া তড়িঘড়ি করে রাখাইনে করিডোর দেওয়া উদ্বেগের। এতে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ঐকমত কমিশন বলছে, জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্খায় নয় জাতীয় স্বার্থেই তৈরী হবে।







